SMS লাইভ ট্র্যাক করুন
ট্রেন তথ্য
📍 লোকেশন: ঢাকা - দিনাজপুর/পঞ্চগড়
⏰ ছাড়ার সময়: 12:10 pm
এই রুটের অন্যান্য ট্রেনের লাইভ লোকেশন দেখুন
বিস্তারিত বিবরণ
পঞ্চগড় এক্সপ্রেস (ট্রেন নং ৭৯৩/৭৯৪) বাংলাদেশ রেলওয়ের একটি আধুনিক আন্তঃনগর ট্রেন, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত চলাচল করে। ২০১৯ সালের ২৬ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ঢাকা থেকে রাত ১১:৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৯:৫০ মিনিটে পঞ্চগড় পৌঁছায়। আর পঞ্চগড় থেকে দুপুর ১২:২০ মিনিটে রওনা দিয়ে রাত ৯:৫৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। পথে বিমানবন্দর, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ ও ঠাকুরগাঁও রোডসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রাবিরতি করে।
মোট ১৫টি বগি নিয়ে চলা এই ট্রেনটি সপ্তাহের সাতদিনই চলাচল করে।
❓প্রশ্নোত্তর (FAQs)
প্রশ্ন: পঞ্চগড় এক্সপ্রেস কি প্রতিদিন চলে?
উত্তর: হ্যাঁ, পঞ্চগড় এক্সপ্রেস সপ্তাহের সাতদিনই চলাচল করে। কোনো সাপ্তাহিক বন্ধ নেই।
প্রশ্ন: ঢাকা থেকে পঞ্চগড় যেতে কত সময় লাগে?
উত্তর: ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে মোট ১০ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে।
প্রশ্ন: পঞ্চগড় থেকে ঢাকা আসতে কত সময় লাগে?
উত্তর: পঞ্চগড় থেকে ঢাকা ফিরতে সময় লাগে ঠিক ১০ ঘণ্টা।
প্রশ্ন: ঢাকা থেকে ছেড়ে কোন কোন স্টেশনে থামে এবং কখন পৌঁছায়?
উত্তর: ঢাকা ছাড়ার পর পঞ্চগড় এক্সপ্রেস বিমানবন্দর (রাত ১১:৫৩), নাটোর (রাত ৩:২৭), সান্তাহার (ভোর ৪:২৫), জয়পুরহাট (ভোর ৫:০১), পার্বতীপুর (ভোর ৬:০৫), দিনাজপুর (সকাল ৬:৫৮), পীরগঞ্জ (সকাল ৮:০৫), ঠাকুরগাঁও রোড (সকাল ৮:৩৩) হয়ে সকাল ৯:৫০ মিনিটে পঞ্চগড় পৌঁছায়।
প্রশ্ন: পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে কখন ছাড়ে এবং কোথায় থামে?
উত্তর: পঞ্চগড় থেকে দুপুর ১২:২০ মিনিটে রওনা দিয়ে ঠাকুরগাঁও রোড (দুপুর ১২:৫০), পীরগঞ্জ (দুপুর ১:২০), দিনাজপুর (দুপুর ২:১২), পার্বতীপুর (বিকেল ৩:০০), জয়পুরহাট (বিকেল ৪:১৩), সান্তাহার (বিকেল ৪:৫০), নাটোর (বিকেল ৫:৩৬) হয়ে রাত ১০:১০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস যমুনা সেতু অতিক্রম করছে।
রাত ৮:৫০ মিনিট
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। ০৭ : ৪৫
বিলম্ব : ১ ঘন্টা
৭৯৪ ডাউন পঞ্চগড় এক্সপ্রেস নাটোর আউট - ০৬:২৮ মিনিটে
পরবর্তী স্টপেজ - বিমানবন্দর
ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মাত্র ২ ঘন্টা বিলম্বে বিমানবন্দর ছেড়ে গেল।
রাত ১১:৪০
পঞ্চগড় গামী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস রাত ১২:৪০ এর পরে ঢাকা ছাড়বে৷
ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেসের পাওয়ার কারে হঠাৎ আগুন লাগায় ট্রেনটি বর্তমানে ইব্রাহিমাবাদে দাঁড়িয়ে আছে।
সম্ভবত পাওয়ার কার বিচ্ছিন্ন করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে, তবে কিছুটা বিলম্ব হবে।
আপডেট: রাত ৯:০৫ মিনিট।
♦️ ঢাকাগামী 794 পঞ্চগড় এক্সপ্রেস অল্প সময়ের মধ্যে জয়দেবপুর থ্রু যাবে রাত ১১.১১
ঢাকা গামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস শহীদ মনসুর আলী স্টেশন থ্রু পাস ৯.০৭ মিনিট
পরবর্তী স্টপেজ বিমানবন্দর স্টেশন
ঢাকাগামী ৭৯৪ ডাউন পঞ্চগড় এক্সপ্রেস শিবগঞ্জ থ্রু ০১:০৩ মিনিটে
পরবর্তী স্টপেজ - পীরগঞ্জ
পঞ্চগড় অভিমুখী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস আত্রাই ছেড়ে গেল সকাল ৭:৫৫ মিনিট।
৭৯৪ ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ১০ মিনিট বসে ধীরাশ্রম ছেড়ে যায় ১১:০৯