SMS লাইভ ট্র্যাক করুন
ট্রেন তথ্য
📍 লোকেশন: ঢাকা - দিনাজপুর/পঞ্চগড়
⏰ ছাড়ার সময়: 12:10 pm
এই রুটের অন্যান্য ট্রেনের লাইভ লোকেশন দেখুন
বিস্তারিত বিবরণ
পঞ্চগড় এক্সপ্রেস (ট্রেন নং ৭৯৩/৭৯৪) বাংলাদেশ রেলওয়ের একটি আধুনিক আন্তঃনগর ট্রেন, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত চলাচল করে। ২০১৯ সালের ২৬ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ঢাকা থেকে রাত ১১:৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৯:৫০ মিনিটে পঞ্চগড় পৌঁছায়। আর পঞ্চগড় থেকে দুপুর ১২:২০ মিনিটে রওনা দিয়ে রাত ৯:৫৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। পথে বিমানবন্দর, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ ও ঠাকুরগাঁও রোডসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রাবিরতি করে।
মোট ১৫টি বগি নিয়ে চলা এই ট্রেনটি সপ্তাহের সাতদিনই চলাচল করে।
❓প্রশ্নোত্তর (FAQs)
প্রশ্ন: পঞ্চগড় এক্সপ্রেস কি প্রতিদিন চলে?
উত্তর: হ্যাঁ, পঞ্চগড় এক্সপ্রেস সপ্তাহের সাতদিনই চলাচল করে। কোনো সাপ্তাহিক বন্ধ নেই।
প্রশ্ন: ঢাকা থেকে পঞ্চগড় যেতে কত সময় লাগে?
উত্তর: ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে মোট ১০ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে।
প্রশ্ন: পঞ্চগড় থেকে ঢাকা আসতে কত সময় লাগে?
উত্তর: পঞ্চগড় থেকে ঢাকা ফিরতে সময় লাগে ঠিক ১০ ঘণ্টা।
প্রশ্ন: ঢাকা থেকে ছেড়ে কোন কোন স্টেশনে থামে এবং কখন পৌঁছায়?
উত্তর: ঢাকা ছাড়ার পর পঞ্চগড় এক্সপ্রেস বিমানবন্দর (রাত ১১:৫৩), নাটোর (রাত ৩:২৭), সান্তাহার (ভোর ৪:২৫), জয়পুরহাট (ভোর ৫:০১), পার্বতীপুর (ভোর ৬:০৫), দিনাজপুর (সকাল ৬:৫৮), পীরগঞ্জ (সকাল ৮:০৫), ঠাকুরগাঁও রোড (সকাল ৮:৩৩) হয়ে সকাল ৯:৫০ মিনিটে পঞ্চগড় পৌঁছায়।
প্রশ্ন: পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে কখন ছাড়ে এবং কোথায় থামে?
উত্তর: পঞ্চগড় থেকে দুপুর ১২:২০ মিনিটে রওনা দিয়ে ঠাকুরগাঁও রোড (দুপুর ১২:৫০), পীরগঞ্জ (দুপুর ১:২০), দিনাজপুর (দুপুর ২:১২), পার্বতীপুর (বিকেল ৩:০০), জয়পুরহাট (বিকেল ৪:১৩), সান্তাহার (বিকেল ৪:৫০), নাটোর (বিকেল ৫:৩৬) হয়ে রাত ১০:১০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর স্টেশন ছেড়ে গেলো 9:42 am
ঢাকাগামী ৬৬৩১/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর থ্রু গেল - ৯:৩২
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার ছেড়ে গেল ৬:৩২ এর দিকে
ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস সান্তাহার জংশনে প্রবেশ করেছে।
🕕 সময় : সন্ধ্যা ০৬ঃ১২ মিনিট
⏳ বিলম্ব : ১ ঘণ্টা ২০ মিনিট
পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর আউট ১০:৫৯ মিনিট
ফুলবাড়ি ৭:৪৫ মি সম্ভবত
দেড় ঘণ্টা বিলম্বে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস কিসমত অতিক্রম করে এসেছে ।
সময় - দুপুর ২ টা
পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায়?
রাত ১২.২৯?
ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক অতিক্রম করেছে।
🕙 সময় : রাত ১০ঃ১১ মিনিট
⏳ বিলম্ব : ১ ঘণ্টা ০৫ মিনিট
পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার সম্ভাব্য সময় রাত ১ টা দেয়া হয়েছে।