নোটিশ বোর্ড

17 Apr, 2026

সুন্দরবন এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি — রাজবাড়ী স্টেশনে মেরামত চলছে

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসের (গাড়ি নং) একটি বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বর্তমানে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি দ্রুত সমাধান করে অল্প সময়ের মধ্যেই ট্রেনটি পুনরায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 🕒 সময়: বেলা ১১:২০ মিনিট
15 Apr, 2026

ঝড় ও ভারী বৃষ্টি

প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির কারণে বাকৃবি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 🚆 যমুনা ট্রেনের ইঞ্জিনের সামনে এবং ঙ বগিতে গাছ ভেঙে পড়েছে। এর ফলে ময়মনসিংহ–ফাতেমানগর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 🕙 সময়: রাত ১০:১৬ মিনিট
07 Apr, 2026

আন্তঃনগর ট্রেনের যাত্রীচাপ

রেল মন্ত্রনালয়ের এক সভায় ০৫-০৪-২০২৬ আন্তঃনগর ট্রেনের যাত্রীচাপ কমাতে স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা করছে রেল মন্ত্রণালয়।
02 Apr, 2026

ব্যালেন্স এক্সপ্রেস

আগামীকাল সকাল ৮:৩০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে '' ব্যালেন্স এক্সপ্রেস '' নামে একটি ট্রেন পরিচালিত হবে, যার টিকিট অনলাইনে দেওয়া হয়েছে
লাইভ লোকেশন