ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম থেকে ঢাকা যাতায়াতের জন্য চট্টলা এক্সপ্রেস একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য ইন্টারসিটি ট্রেন। শুক্রবার ছাড়া প্রতিদিন  এই ট্রেনটি নিয়মিত চলাচল করে এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে।  তবে এই  ট্রেনটি যেহেতু প্রায় সকল স্টেশনে থামে তাই প্রচুর যাত্রীর  চাপ থাকে আর সে  জন্য  বিভিন্ন  স্টেশন  থেকে  উঠতে অনেক সমস্যা হয়ে থাকে। বিষেশ করে  কমলাপুর থেকে যাওয়ার  সময়  বিমানবন্দর  থেকে উঠতে সব চাইতে  বেশি ভোগান্তি পুহাতে হয় তাই এই ঝামেলা এড়িয়ে  শান্তি পুর্ন ভাবে ট্রেন এ উঠতে চাইলে  কমলাপুর থেকে  উঠায় বুধিমানের কাজ।  এই নিবন্ধে চট্টলা এক্সপ্রেসের সম্পূর্ণ সময়সূচি, স্টপেজ তালিকা, টিকিট মূল্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

 

🚂 চট্টলা এক্সপ্রেস পরিচিতি

ট্রেন নম্বর: 802 (ঢাকা থেকে চট্টগ্রাম) ও 801 (চট্টগ্রাম থেকে ঢাকা)

 

⏰ চট্টলা এক্সপ্রেসের সময়সূচি

স্টেশনের নামছুটির দিনছাড়ার  সময়পৌঁছানোর সময়
ঢাকা টু  চট্টগ্রামশুক্রবার দুপুর ০২:১৫ PMরাত ০৮:৩০ PM
চট্টগ্রাম টু  ঢাকা শুক্রবার সকাল ০৬:০০ AMদুপুর ১২:৪০ PM

 

⏰বিরতিস্থান ও সময়সূচি

স্টেশনের নামঢাকা থেকে চট্টগ্রামচট্টগ্রাম থেকে ঢাকাযাত্রা বিরতি
ঢাকা০২:১৫ PM১২:৪০ PM-
বিমান বন্দর০২:৩৮ PM১২:১০ PM৫ মিনিট
নরসিংদী০৩:২০ PM১১:২৭ AM৩ মিনিট
মেঠিকান্দা০৩:৪১ PM১১:০৮ AM২ মিনিট
ভৈরব বাজার০৩:৫৭ PM১০:৫০ AM৩ মিনিট
ব্রাহ্মণবাড়িয়া০৪:১৯ PM১০:২৬ AM৪ মিনিট
আখাউড়া০৪:৪২ PM১০:০৫ AM৩ মিনিট
কসবা০৫:০১ PM০৯:৩৯ AM২ মিনিট
শশীদল০৫:১৬ PM০৯:০৫ AM২ মিনিট
কুমিল্লা০৫:৪০ PM০৮:৪১ AM২ মিনিট
লাকসাম০৬:০৪ PM০৮:১৭ AM৩ মিনিট
নাঙ্গলকোট০৬:২১ PM০৮:০২ AM২ মিনিট
হাসানপুর০৬:৩০ PM০৭:৫২ AM২ মিনিট
ফেনী০৬:৫৩ PM০৭:২৮ AM২ মিনিট
কুমিরা০৭:৫৬ PM০৬:২৬ AM২ মিনিট
চট্টগ্রাম০৮:৩০ PM০৬:০০ AM-

 

💰 চট্টলা এক্সপ্রেস টিকিট মূল্য

চট্টলা এক্সপ্রেসে বিভিন্ন শ্রেণীর বগি রয়েছে। টিকিটের আনুমানিক মূল্য নিচে দেওয়া হলো:

শ্রেণীঢাকা-চট্টগ্রাম
এসি সিট১০৩০ টাকা
স্নিগ্ধা (AC Chair)৮৫৭ টাকা
শোভন চেয়ার৪৫০ টাকা

📝 নোট: টিকিটের মূল্য নির্ভর করে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছেন তার উপর। সঠিক মূল্য জানতে বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট চেক করুন।

 

📍 লাইভ ট্রেন লোকেশন ট্র্যাক করুন

ঢাকা থেকে চট্রগ্রাম রুটে লাইভ জানতে

📍 ভিউ লাইভ লোকেশন
✉️ টাইপ TR 802 এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে।

 

চট্রগ্রাম থেকে ঢাকা রুটে  লাইভ জানতে

📍 ভিউ লাইভ লোকেশন
✉️ টাইপ TR 801 এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে।

 

কল সেন্টার 
📞 যেকোনো তথ্যর জন্য  131 নম্বরে কল করুন অথবা স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করুন।

 

⚠️ গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস

  • যাত্রার কমপক্ষে ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছান
  • টিকিট ও পরিচয়পত্র সঙ্গে রাখুন
  • মূল্যবান জিনিস সতর্কতার সাথে রাখুন
  • অপরিচিত কারো খাবার/পানীয় গ্রহণ করবেন না
  • জরুরি অবস্থায় রেলওয়ে পুলিশের সাহায্য নিন

 

শেষ কথা: চট্টলা এক্সপ্রেস ঢাকা-চট্টগ্রাম রুটে একটি জনপ্রিয় ও সুবিধাজনক ট্রেন। সময়মত যাত্রা, সাশ্রয়ী ভাড়া এবং নিরাপদ ভ্রমণের জন্য এই ট্রেনটি বেছে নিতে পারেন। ভ্রমণের আগে অবশ্যই টিকিট বুক করে নিন এবং সময়মত স্টেশনে পৌঁছান। শুভ যাত্রা! 🚂

 

❓প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্ন: চট্টলা এক্সপ্রেস ঢাকা থেকে কোন সময়ে ছেড়ে যায়?
উত্তর: চট্টলা এক্সপ্রেস ঢাকা থেকে দুপুর ০২:১৫ মিনিটে ছেড়ে যায়।

 

প্রশ্ন: চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কোন সময়ে ছেড়ে যায়?
উত্তর: এটি  চট্টগ্রাম থেকে সকাল  ৬ টায় ছেড়ে যায় এবং দুপুর ১২ঃ৪০ মিনিটে  ঢাকা পৌঁছায়।

 

প্রশ্ন: চট্টলা এক্সপ্রেস সপ্তাহের কোন কোন দিনে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলে?
উত্তর: চট্টলা এক্সপ্রেস শনিবার থেকে বৃহস্পতিবার (শুক্রবার ছাড়া প্রতিদিন) ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলে।

 

প্রশ্ন: চট্টলা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন কোনটি?
উত্তর: চট্টলা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার।

 

প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চট্টলা এক্সপ্রেসের মোট যাত্রাসময় কত?
উত্তর: এই রুটে চট্টলা এক্সপ্রেসের মোট যাত্রাসময় প্রায় ৬ ঘণ্টা ১৫ মিনিট।

 

প্রশ্ন: চট্টলা এক্সপ্রেস কখন চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়?
উত্তর: রাত ০৮:৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়।