বাংলাদেশে ট্রেন ভ্রমণ অন্যান্য যানবাহনের তুলনায় সবসময়ই আরামদায়ক এবং নিরাপদ পরিবহনের একটি জনপ্রিয় উপায় এটি আমাদের সবারই জানা । বিশেষ করে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াতের ক্ষেত্রে ট্রেন অনেক যাত্রীদের কাছেই প্রথম পছন্দ। কারণ এই রুটে বাস বা অন্য সব পরিবহনে যাতায়াতে অনেক সমস্যা রয়েছে যার মধ্যে যানজট সবচেয়ে বড় সমস্যা কিন্তু ট্রেন এ এই সমস্যা পোহাতে হয় না। এই রুটে চলাচলকারী আধুনিক ও দ্রুতগতির ট্রেনগুলোর মধ্যে অন্যতম হলো Banalata Express। এই আন্তঃনগর ট্রেনটি স্বল্প সময়ে যাত্রীদের ঢাকা থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে দেয়, যার ফলে যাত্রীদের অনেক উপকার হয় এবং সময় ও বেঁচে যায়।
আপনি যদি ঢাকা থেকে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহী থেকে ঢাকা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বনলতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য, বিরতি স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই জানা থাকলে যাত্রা অনেক সহজ হবে। আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ সময়সূচী, টিকিটের সঠিক মূল্য, বিরতি স্টেশন এবং টিকিট কাটার সহজ উপায় সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরব যা আপদের উপকারে আসবে বলে আশা করছি।
বনলতা এক্সপ্রেস — এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| ট্রেন নম্বর | ৭৯১ (ঢাকা→চাঁপাইনবাবগঞ্জ) / ৭৯২ (ফেরত) |
| রুট | ঢাকা কমলাপুর → রাজশাহী → চাঁপাইনবাবগঞ্জ |
| চালু হয় | ২০১৯ সাল |
| সাপ্তাহিক বন্ধ | শুক্রবার |
| ঢাকা→রাজশাহী সময় | প্রায় ৪.৫ — ৫ ঘণ্টা |
| পরিচালনা | বাংলাদেশ রেলওয়ে |
সময়সূচী ২০২৬
ঢাকা → চাঁপাইনবাবগঞ্জ (ট্রেন নং ৭৯১)
এটি ঢাকার কমলাপুর থেকে ছাড়ার পর মাত্র দুইটি স্টেশন এ থেমে সর্বশেষে চাঁপাইনবাবগঞ্জ এ গিয়ে পৌঁছায়। তাই দ্রুত যাতায়ের জন্য এটি একবারে পারফেক্ট একটি ট্রেন। নিচে এর সময়সুচি দেয়া হলে।
| স্টেশন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
|---|---|---|
| ঢাকা কমলাপুর | ১৩:৩০ | -- |
| বিমানবন্দর স্টেশন | ১৩:৫৩ | ১৩:৫০ |
| রাজশাহী | ১৮:০৫ | ১৮:০০ |
| চাঁপাইনবাবগঞ্জ | -- | ১৯:৩০ |
📍ঢাকা থেকে রাজশাহী লাইভ লোকেশন দেখতে এখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ → ঢাকা (ট্রেন নং ৭৯২)
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা আসার সময় মাত্র একটি স্টেশন এ থেমে কমলাপুর এ গিয়ে পৌঁছায়। তাই আসার সময় আর ও দ্রুত গন্তব্যে যাওয়া যায়। নিচে এর সময়সুচি দেয়া হলে।
| স্টেশন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
|---|---|---|
| চাঁপাইনবাবগঞ্জ | ০৬:০০ | -- |
| রাজশাহী | ০৬:৫০ | ০৬:৪০ |
| ঢাকা কমলাপুর | -- | ১১:৩০ |
⚠️ নোট: ফেরার পথে (৭৯২) বিমানবন্দর স্টেশনে থামে না। সময়সূচী পরিবর্তন হলে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে যাচাই করুন। এটিই একমাত্র ট্রেন যেটি ফিরতি যাত্রায় বিমানবন্দর থামে না।
📍রাজশাহী থেকে ঢাকা লাইভ লোকেশন দেখতে এখানে ক্লিক করুন
টিকিটের মূল্য ২০২৬
নিচের মূল্য ১৫% ভ্যাটসহ (ঢাকা → চাঁপাইনবাবগঞ্জ):
| আসন বিভাগ | মূল্য | সুবিধা |
|---|---|---|
| শোভন চেয়ার | ৫১৫ টাকা | সাশ্রয়ী, রিক্লাইনার চেয়ার |
| স্নিগ্ধা (এসি) | ৯৭৮ টাকা | এসি, আরামদায়ক আসন |
| এসি সিট | ১,১৭৩ টাকা | সর্বোচ্চ আরাম, এসি |
💡 টিপস: বাজেট থাকলে স্নিগ্ধা নিন — শোভনের চেয়ে অনেক আরামদায়ক, দাম বেশি হলেও দীর্ঘ যাত্রায় পার্থক্য বোঝা যায়
কীভাবে টিকিট কাটবেন সেটা জেনে নিই
অনলাইনে (সবচেয়ে সহজ)
- Rail Sheba App — Google Play / App Store থেকে ডাউনলোড করুন
- ওয়েবসাইট: eticket.railway.gov.bd
- লাইনে দাঁড়ানো লাগে না, যেকোনো সময় কাটা যায়
স্টেশন কাউন্টার
- কমলাপুর রেলওয়ে স্টেশন
- বিমানবন্দর স্টেশন
- রাজশাহী স্টেশন
কতদিন আগে কাটবেন?
- সাধারণ সময়: ৫ দিন আগে যথেষ্ট
- ঈদ / পূজা / ছুটির মৌসুম: ১০ দিন আগে অবশ্যই কাটুন
- অনলাইনে সর্বোচ্চ ১০ দিন আগে থেকে টিকিট পাওয়া যায়
ট্রেনে কী কী সুবিধা পাবেন
- ✅ রিক্লাইনার চেয়ার (সব শ্রেণীতে)
- ✅ বায়ো-টয়লেট (পরিচ্ছন্ন)
- ✅ এলইডি ডিসপ্লে (গতি ও পরবর্তী স্টেশন দেখায়)
- ✅ ওয়াই-ফাই (নির্বাচিত কোচে)
- ✅ খাবার বিক্রেতা (যাত্রাপথে উঠে)
- ❌ প্যান্ট্রি কার নেই (নিজে খাবার নিয়ে নিন)
যাত্রার আগে যা জানা দরকার
কোন কোচ ভালো?
- গরমে: স্নিগ্ধা বা এসি সিট নিন বয়স্ক ও বাচ্চাদের জন্য একদম সেইফ জার্নি হবে।
- বাজেটে: শোভন চেয়ারও যেতে পারবেন, তবে গরমে কিছুটা কষ্ট হবে
সাধারন কিছু প্রশ্ন (FAQ)
বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ কোন দিন?
শুক্রবার।
ঢাকা থেকে রাজশাহী যেতে কত সময় লাগে?
সাধারণত ৪.৫ থেকে ৫ ঘণ্টা।
বিমানবন্দর স্টেশন থেকে উঠতে পারব?
হ্যাঁ, শুধু যাওয়ার পথে (৭৯১)। ফেরার পথে (৭৯২) থামে না।
ট্রেন কি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায় নাকি শুধু রাজশাহী?
দুটোই। রাজশাহীতে নামতে পারবেন অথবা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যেতে পারবেন।
এই রুটের অন্য সব ট্রেন
| ট্রেন | সময় | বিশেষত্ব |
|---|---|---|
| বনলতা এক্সপ্রেস | দুপুর ১:৩০ | দ্রুততম, আধুনিক |
| সিল্ক সিটি এক্সপ্রেস | সকাল ৭:৪০ | সকালের ট্রেন |
| পদ্মা এক্সপ্রেস | রাত ১১:০০ | রাতের ট্রেন |
শেষ কথা
উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও দ্রুত করার ক্ষেত্রে Bangladesh Railway পরিচালিত বনলতা এক্সপ্রেস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক সুবিধা, দ্রুত গতি এবং আরামদায়ক আসন ব্যবস্থার কারণে এই ট্রেনটি খুব অল্প সময়ের মধ্যেই যাত্রীদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
আপনি যদি ঢাকা থেকে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জে যাবার পরিকল্পনা থাকে, তাহলে বনলতা এক্সপ্রেস একটি চমৎকার বিকল্প যাতায়াতের মধ্যাম হতে পারে। উপরে দেওয়া সময়সূচী এবং টিকিটের তথ্য ব্যবহার করে সহজেই আপনার ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবেন।
তবে মনে রাখবেন, ট্রেনের সময়সূচী বা ভাড়া বাংলাদেশ রেলওয়ে যেকোনো সময় পরিবর্তন করতে পারে। তাই যাত্রার আগে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া সবসময়ই ভালো। আজকে এখনেই শেষ করছি আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে।