লাইভ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন! যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন।

নোটিফিকেশন

ট্রেনের লাইভ আপডেট এবং গুরুত্বপূর্ণ নোটিশ সরাসরি আপনার ডিভাইসে পেতে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করে Allow করুন।

আপনি নোটিফিকেশন ব্লক করেছেন। লাইভ আপডেট পেতে ব্রাউজার সেটিং থেকে এটি ‘Allow’ করুন।

লালমনি এক্সপ্রেস (Lalmoni Express) লাইভ লোকেশন আপডেট

Go back
শেয়ার করুন:

লাইভ লোকেশন আপডেট (70)

TL
Train Live Location Admin

৩০১৮/৭৫২ লালমনি বিকল্প রেক নিয়ে সোনাতলা আউট
সময়: ১২:৫০ মিনিট
লেট : ৩৫ মিনিট
নেক্সট : দইয়ের শহর বগুড়া

2 hours ago
TL
Train Live Location Admin

লালমনি বোনারপাড়া প্রবেশ করবে ১২:২২

3 hours ago
TL
Train Live Location Admin

ঢাকা বিমানবন্দর ছেড়ে গেল ১১.৬ মি:

16 hours ago
TL
Train Live Location Admin

৮১০ডাঃ বুড়িমারী লালমনিরহাট ছেড়ে গেল।সময় -৯টা৫০মিনিট

17 hours ago
TL
Train Live Location Admin

৭৫২ লালমনি এক্সপ্রেস বগুড়া ছেড়ে গেল ,, ৩.৫৫

22 hours ago
TL
Train Live Location Admin

ঢাকা গামী
৭৫২ ডাউন লালমনি এক্সপ্রেস বোনারপাড়া জশন আউট ০২:৫০মি

1 day ago
TL
Train Live Location Admin

ঢাকা গামি লালমনি কাউনিয়া ছাড়লো দুপুর ১:০৯ মিনিট

1 day ago
TL
Train Live Location Admin

ঢাকাগামী ৭৫২ লালমনি এক্সপ্রেস লালমনিরহাট ছেড়ে গেলো।
সময়:১২.২৫ মিনিট।

1 day ago
TL
Train Live Location Admin

লালমনি এক্সপ্রেস লালমনি থেকে ১২:১৫ ছেড়ে আসতে পারে। সম্ভাব্য সময়

1 day ago
TL
Train Live Location Admin

৭৫১ নং লালমনি এক্সপ্রেস ট্রেনটি দইয়ের শহর বগুড়া ছাড়ল আপডেট সময় ৭.২৭ মিনিট

1 day ago

SMS লাইভ ট্র্যাক করুন

ঢাকা থেকে লালমনিরহাট টাইপ TR 751
লালমনিরহাট থেকে ঢাকা TR 752
পাঠিয়ে দিন 16318 নাম্বারে

ট্রেন তথ্য

📍 লোকেশন: ঢাকা - রংপুর/লালমনিরহাট/কুড়িগ্রাম
⏰ ছাড়ার সময়: 09:45 pm

জনপ্রিয় ট্রেন ও স্টেশন

সব ট্রেন দেখুন → সব স্টেশন দেখুন →

এই রুটের অন্যান্য ট্রেনের লাইভ লোকেশন দেখুন

বিস্তারিত বিবরণ

লালমনি এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৫১/৭৫২) বাংলাদেশ রেলওয়ের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন, যা ঢাকা কমলাপুর ও লালমনিরহাটের মধ্যে প্রতিদিন চলাচল করে। এই পেজে যাত্রীরা ট্রেনের লাইভ অবস্থান শেয়ার করেন, যা দেখে আপনি জানতে পারবেন ট্রেন এখন ঠিক কোথায় আছে এবং দেরি হচ্ছে কিনা। গাইবান্ধা, বগুড়া, সান্তাহার, নাটোর ও টাঙ্গাইলসহ ১৯টি স্টেশনের রিয়েল-টাইম আপডেট এখানে পাওয়া যায়। ঢাকা থেকে রাত ৯:৪৫ মিনিটে ও লালমনিরহাট থেকে সকাল ১০:০০ টায় ছাড়ে। প্রতি শুক্রবার বন্ধ থাকে।

❓প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্ন: লালমনি এক্সপ্রেস ট্রেন কবে চালু হয়েছিল?
উত্তর: ২০০৪ সালের ৭ই মার্চ আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। তবে লালমনিরহাট রুটে রেল যোগাযোগ ১৯৮৬ সাল থেকে চালু রয়েছে।

প্রশ্ন: লালমনি এক্সপ্রেসের ট্রেন নম্বর কত?
উত্তর: ঢাকা থেকে লালমনিরহাট যাত্রায় ট্রেন নম্বর ৭৫১ এবং লালমনিরহাট থেকে ঢাকা যাত্রায় ট্রেন নম্বর ৭৫২।

প্রশ্ন: ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস কখন ছাড়ে?
উত্তর: ঢাকা কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে লালমনিরহাট পৌঁছায়।

প্রশ্ন: লালমনিরহাট থেকে ঢাকা ট্রেন কখন ছাড়ে?
উত্তর: লালমনিরহাট স্টেশন থেকে ট্রেনটি সকাল ১০:০০ টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা কমলাপুর পৌঁছায়।

প্রশ্ন: ঢাকা থেকে লালমনিরহাট পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: ঢাকা থেকে লালমনিরহাট পৌঁছাতে প্রায় ৯ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। ট্রেনটি মোট ১৯টি স্টেশনে যাত্রাবিরতি করায় সময় কিছুটা বেশি লাগে।

প্রশ্ন: লালমনি এক্সপ্রেস কোন দিন বন্ধ থাকে?
উত্তর: প্রতি সপ্তাহে শুক্রবার লালমনি এক্সপ্রেস (৭৫১ ও ৭৫২) সাপ্তাহিক বন্ধের কারণে চলাচল করে না। বাকি ছয়দিন (শনি থেকে বৃহস্পতিবার) ট্রেন চলে।

প্রশ্ন: লালমনি এক্সপ্রেসে কোন কোন শ্রেণির আসন আছে?
উত্তর: এই ট্রেনে তিনটি শ্রেণির আসন রয়েছে — শোভন চেয়ার, স্নিগ্ধা, এবং এসি বার্থ/স্লিপার।

প্রশ্ন: লালমনি এক্সপ্রেসের টিকিটের মূল্য কত?
উত্তর: শোভন চেয়ার ৬৮০ টাকা, স্নিগ্ধা ১,৩০০ টাকা এবং এসি বার্থ/স্লিপার ২,৩৮৫ টাকা (টুল চার্জসহ)।

প্রশ্ন: লালমনি এক্সপ্রেস কোথায় কোথায় থামে?
উত্তর: বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, ইব্রাহিমাবাদ, উল্লাপাড়া, নাটোর, সান্তাহার, বগুড়া, গাইবান্ধা, বামনডাঙ্গা, পীরগাছা, কাওনিয়া, তিস্তা জাংশনসহ মোট ১৯টি স্টেশনে যাত্রাবিরতি করে।

প্রশ্ন: এই লাইভ লোকেশন পেজে কীভাবে আপডেট পাওয়া যায়?
উত্তর: এই পেজে যাত্রীরা নিজেরা ট্রেনের বর্তমান অবস্থান শেয়ার করেন। তাই আপনি যদি ট্রেনে থাকেন, আপডেট দিয়ে অন্য যাত্রীদের সাহায্য করতে পারেন।

প্রশ্ন: লালমনিরহাট থেকে গাইবান্ধা পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: লালমনিরহাট থেকে সকাল ১০:০০ টায় ছেড়ে গাইবান্ধায় পৌঁছাতে প্রায় ১ ঘণ্টা ৩৭ মিনিট সময় লাগে। গাইবান্ধা পৌঁছানোর সময় সকাল ১১:৩৭ মিনিট।

সর্বশেষ আপডেট: 20 minutes ago
লাইভ লোকেশন