ট্রেন তথ্য
📍 লোকেশন: ঢাকা - দিনাজপুর/পঞ্চগড়
⏰ ছাড়ার সময়: 08:45 pm
এই রুটের অন্যান্য ট্রেনের লাইভ লোকেশন দেখুন
বিস্তারিত বিবরণ
দ্রুতযান এক্সপ্রেস (ট্রেন নং ৭৫৭/৭৫৮) বাংলাদেশ রেলওয়ের একটি দ্রুতগামী ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন, যা রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত চলাচল করে। উত্তরবঙ্গের রেলপথে এটিকে "দ্রুতগামী কিং" হিসেবেও ডাকা হয়।
ঢাকা থেকে রাত ৮:৪৫ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৭:১০ মিনিটে পঞ্চগড় পৌঁছায়। আর পঞ্চগড় থেকে সকাল ৭:২০ মিনিটে রওনা দিয়ে সন্ধ্যা ৬:৫৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। পথে বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, নাটোর, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রোডসহ মোট ২৩টি স্টেশনে যাত্রাবিরতি করে।
মোট ১৫টি বগি নিয়ে চলা এই ট্রেনে শুভন চেয়ার, স্নিগ্ধা, এসি ও এসি বার্থ — চার ধরনের আসন বিভাগ রয়েছে। সপ্তাহের সাতদিনই কোনো বিরতি ছাড়া নিয়মিত চলাচল করে বলে উত্তরবঙ্গের যাত্রীদের কাছে দ্রুতযান এক্সপ্রেস একটি অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য ট্রেন হিসেবে পরিচিত।
❓প্রশ্নোত্তর (FAQs)
প্রশ্ন: দ্রুতযান এক্সপ্রেস কি প্রতিদিন চলে?
উত্তর: হ্যাঁ, দ্রুতযান এক্সপ্রেস সপ্তাহের সাতদিনই চলাচল করে। কোনো সাপ্তাহিক বন্ধ নেই।
প্রশ্ন: ঢাকা থেকে পঞ্চগড় যেতে কত সময় লাগে?
উত্তর: ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে মোট ১০ ঘণ্টা ২৫ মিনিট সময় লাগে।
প্রশ্ন: পঞ্চগড় থেকে ঢাকা আসতে কত সময় লাগে?
উত্তর: পঞ্চগড় থেকে ঢাকা ফিরতে সময় লাগে ১১ ঘণ্টা ৩৫ মিনিট।
প্রশ্ন: ঢাকা থেকে ছেড়ে কোন কোন স্টেশনে থামে এবং কখন পৌঁছায়?
উত্তর: ঢাকা থেকে রাত ৮:৪৫ মিনিটে ছেড়ে দ্রুতযান এক্সপ্রেস বিমানবন্দর (রাত ৯:০৮), জয়দেবপুর (রাত ৯:৩৬), টাঙ্গাইল (রাত ১০:৩২), ইব্রাহিমাবাদ (রাত ১০:৫৪), জামতৈল (রাত ১১:১৭), চাটমোহর (রাত ১১:৫৬), নাটোর (রাত ১২:৪৯), আহসানগঞ্জ (রাত ১:১৩), সান্তাহার (রাত ১:৪৫), আক্কেলপুর (রাত ২:২০), জয়পুরহাট (রাত ২:৩৭), পাঁচবিবি (রাত ২:৫০), বিরামপুর (রাত ৩:১২), ফুলবাড়ি (রাত ৩:২৫), পার্বতীপুর (রাত ৩:৫০), চিরিরবন্দর (ভোর ৪:২৫), দিনাজপুর (ভোর ৪:৪৫), সেতাবগঞ্জ (ভোর ৫:২০), পীরগঞ্জ (ভোর ৫:৩৬), ঠাকুরগাঁও রোড (ভোর ৬:০২), রুহিয়া (ভোর ৬:২২), কিসমত (ভোর ৬:৪৭) হয়ে সকাল ৭:১০ মিনিটে পঞ্চগড় পৌঁছায়।
প্রশ্ন: পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে কখন ছাড়ে এবং কোথায় থামে?
উত্তর: পঞ্চগড় থেকে সকাল ৭:২০ মিনিটে রওনা দিয়ে কিসমত (৭:৩৬), রুহিয়া (৭:৪৬), ঠাকুরগাঁও রোড (৮:০২), পীরগঞ্জ (৮:৪৬), সেতাবগঞ্জ (৯:০২), দিনাজপুর (৯:৩৬), চিরিরবন্দর (১০:০৫), পার্বতীপুর (১০:২৫), ফুলবাড়ি (১১:০৩), বিরামপুর (১১:১৭), পাঁচবিবি (১১:৪০), জয়পুরহাট (১১:৫৩), আক্কেলপুর (দুপুর ১২:০৯), সান্তাহার (১২:৩৫), আহসানগঞ্জ (দুপুর ১:১৪), নাটোর (১:৩৮), ঈশ্বরদী বাইপাস (২:২৬), চাটমোহর (২:৪৮), জামতৈল (৩:২৮), ইব্রাহিমাবাদ (৩:৫৬), টাঙ্গাইল (৪:১৮), জয়দেবপুর (বিকেল ৫:৪৮) হয়ে সন্ধ্যা ৬:৫৫ মিনিটে ঢাকায় পৌঁছায়।
Ajke drutojan express ekhon kothai
Drutojan express train ti akn kothay
পঞ্চগড় থেকে ছেড়ে আসা, দ্রুতযান এক্সপ্রেস বর্তমানে কোথায় আছে
12:40 কমলাপুর বসা
⏰ সময় রাত ১২:১২ মিনিট ⏰
পঞ্চগড় অভিমুখী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস কমলাপুরের ৭ নম্বর প্লাটফর্মে অবস্থান করছে।
ঢাকা থেকে ছেড়ে যাবার সময় ছিল রাত আটটা ৪৫ মিনিট।
যান্ত্রিক ত্রুটির কারণে এখনো ছাড়তে পারিনি।
ঢাকা অভিমুখী আন্তঃনগর ৭৫৮
দ্রুতযান এক্সপ্রেস আহসানগঞ্জ ছাড়লো বিকাল ০৩:১০ মিনিটে।
পরবর্তী যাত্রা বিরতি কাঁচা গোল্লার শহর নাটোর ষ্টেশন।
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর স্টেশন বসা।
কাঞ্চন আসবে দিনাজপুর ঢুগবে তার পর দ্রুতযান দিনাজপুর ছেড়ে যাবে।
সময়ঃ০৯:৪৪
পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস জয়দেবপুর ছেড়ে যায়
৯:৫৫
ঢাকা অভিমুখী আন্তঃনগর ৭৫৮ডাউন (ডিজে) দ্রুতযান এক্সপ্রেস নাটোর ছেড়ে গেল
সময়ঃ০২'১২মিনিট
দ্রুতযান এক্সপ্রেস (পঞ্চগড় গামী) পার্বতীপুর ইন: সকাল ০৬:০৭ মিনিট।
বিলম্ব: ০২ ঘণ্টা ১৫ মিনিট।