লাইভ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন! যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন।

নোটিফিকেশন

ট্রেনের লাইভ আপডেট এবং গুরুত্বপূর্ণ নোটিশ সরাসরি আপনার ডিভাইসে পেতে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করে Allow করুন।

আপনি নোটিফিকেশন ব্লক করেছেন। লাইভ আপডেট পেতে ব্রাউজার সেটিং থেকে এটি ‘Allow’ করুন।

বিজয় এক্সপ্রেস (BIJOY EXPRESS) রিয়েল টাইম লোকেশন আপডট

Go back
শেয়ার করুন:

লাইভ লোকেশন আপডেট (112)

TL
Train Live Location Admin

২৯৩৮ / ৭৮৫ বিজয় এক্সপ্রেস লাকসাম জংশন আউট ৪ টা ৩৬ মিনিটে পরবর্তী স্টপিছ কুমিল্লা।

6 days ago
TL
Train Live Location Admin

জামালপুর যাওয়ার, বিজয় এক্সপ্রেস ফেনী জংশন প্রবেশ করলো
বিকাল ৩:৩৮ মিনিট-- ছেড়ে গেলো ৩:৪৩ মিনিট।

পরবর্তী যাত্রা বিরতিঃ লাকসাম জংশন।

1 week ago
SA
Shuvo al hasan Rising Tracker

বিজয় এক্সপ্রেস কোথায় আছে

1 week ago
TL
Train Live Location Admin

৮ নং প্লাটফর্ম এ দাড়িয়ে আছে চট্টগ্রাম ১:৩৮ মি

1 week ago
TL
Train Live Location Admin

ডাউন বিজয় চট্টগ্রাম এসে পৌঁছালো
সকাল ১১:৩৫ মিনিট।

আপে ১:৫০ নাগাদ ছাড়বে বলে আশা করা যায়।

1 week ago
TL
Train Live Location Admin

বিজয় এক্সপ্রেস জামালপুর
ইন ১২:৪৭

1 week ago
TL
Train Live Location Admin

জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ ইন
রাত ১১:১০ মিনিট

1 week ago
TL
Train Live Location Admin

বিজয় ট্রেন ৭৮৫ ঈশ্বরগঞ্জ থ্রু 10:01 pm

1 week ago
TL
Train Live Location Admin

৭৮৫ নং বিজয় এক্সপ্রেস আঠারবাড়ী স্টেশন আউট ০৯:৪২

1 week ago
TL
Train Live Location Admin

জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস সন্ধ্যা ০৬:৫২ মিনিটে আখাউড়া জংশন স্টেশন ছেড়েছে। পরবর্তী যাত্রাবিরতি ভৈরব বাজার স্টেশন।

1 week ago

SMS লাইভ ট্র্যাক করুন

টাইপ TR 785 / 786
সেন্ড SMS টু 16318 নাম্বারে

ট্রেন তথ্য

📍 লোকেশন: চট্টগ্রাম - ময়মনসিংহ
⏰ ছাড়ার সময়: 09:15 am

জনপ্রিয় ট্রেন ও স্টেশন

সব ট্রেন দেখুন → সব স্টেশন দেখুন →

এই রুটের অন্যান্য ট্রেনের লাইভ লোকেশন দেখুন

বিস্তারিত বিবরণ

বিজয় এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৮৫/৭৮৬) বাংলাদেশ রেলওয়ের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন, যা চট্টগ্রাম ও জামালপুরের মধ্যে প্রতিদিন চলাচল করে। ২০১১ সালের ১৯ ডিসেম্বর চালু হওয়া এই ট্রেনটি ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বর্ধিত হয়েছে। এই পেজে যাত্রীরা ট্রেনের লাইভ অবস্থান শেয়ার করেন, যা দেখে আপনি জানতে পারবেন ট্রেন এখন কোথায় আছে এবং দেরি হচ্ছে কিনা। কুমিল্লা, আখাওড়া, ভৈরব, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ ১২টি স্টেশনের রিয়েল-টাইম আপডেট এখানে পাওয়া যায়। প্রতি মঙ্গলবার বন্ধ থাকে।

❓প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্ন: বিজয় এক্সপ্রেস ট্রেন কবে চালু হয়েছিল?
উত্তর: ২০১১ সালের ১৯ ডিসেম্বর বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম–ময়মনসিংহ রুটে চালু হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ট্রেনটি জামালপুর পর্যন্ত বর্ধিত করা হয়।

প্রশ্ন: বিজয় এক্সপ্রেসের ট্রেন নম্বর কত?
উত্তর: চট্টগ্রাম থেকে জামালপুর যাত্রায় ট্রেন নম্বর ৭৮৫ এবং জামালপুর থেকে চট্টগ্রাম যাত্রায় ট্রেন নম্বর ৭৮৬।

প্রশ্ন: চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস কখন ছাড়ে?
উত্তর: ট্রেন নম্বর ৭৮৫ চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টায় জামালপুর পৌঁছায়।

প্রশ্ন: জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস কখন ছাড়ে?
উত্তর: ট্রেন নম্বর ৭৮৬ জামালপুর স্টেশন থেকে রাত ৮টা ১০ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৫টায় চট্টগ্রাম পৌঁছায়।

প্রশ্ন: বিজয় এক্সপ্রেস কোন দিন বন্ধ থাকে?
উত্তর: প্রতি মঙ্গলবার বিজয় এক্সপ্রেস (৭৮৫ ও ৭৮৬) সাপ্তাহিক বন্ধ থাকে। বাকি ৬ দিন নিয়মিত চলাচল করে।

প্রশ্ন: চট্টগ্রাম থেকে জামালপুর পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: চট্টগ্রাম থেকে জামালপুর পৌঁছাতে প্রায় ৮ ঘণ্টা ৩০ মিনিট থেকে ৮ ঘণ্টা ৫৫ মিনিট সময় লাগে। ট্রেনটি যাত্রাপথে ১২টি স্টেশনে যাত্রাবিরতি করে।

প্রশ্ন: বিজয় এক্সপ্রেস কোথায় কোথায় থামে?
উত্তর: ভাটিয়ারী, ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাওড়া, ভৈরব বাজার, চরাছর, কিশোরগঞ্জ, আত্রাবাড়ি, গৌরীপুর, ময়মনসিংহ এবং পিয়ারপুর — মোট ১২টি স্টেশনে যাত্রাবিরতি করে।

প্রশ্ন: এই পেজে লাইভ লোকেশন আপডেট কীভাবে পাওয়া যায়?
উত্তর: এই পেজে যাত্রীরা নিজেরা ট্রেনের বর্তমান অবস্থান শেয়ার করেন। আপনি ট্রেনে থাকলে আপডেট দিয়ে অন্য যাত্রীদের সাহায্য করতে পারেন।

প্রশ্ন: বিজয় এক্সপ্রেস কত কিলোমিটার পথ অতিক্রম করে?
উত্তর: চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত বিজয় এক্সপ্রেস মোট প্রায় ৪০৪ কিলোমিটার পথ অতিক্রম করে, যা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ট্রেন রুট।

প্রশ্ন: ভৈরব থেকে চট্টগ্রাম বিজয় এক্সপ্রেসে কখন পৌঁছানো যায়?
উত্তর: জামালপুর থেকে আসা ট্রেন ৭৮৬ রাত ১২টা ৪২ মিনিটে ভৈরব বাজার স্টেশন ছেড়ে ভোর ৫টায় চট্টগ্রাম পৌঁছায়।

প্রশ্ন: বিজয় এক্সপ্রেস কোন ধরনের কোচে চলে?
উত্তর: বর্তমানে বিজয় এক্সপ্রেস লাল-সবুজ রঙের ইনকা কোচ নিয়ে চলাচল করে এবং ২৯০০ সিরিজের লোকোমোটিভ দ্বারা পরিচালিত হয়।

প্রশ্ন: ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বিজয় এক্সপ্রেসে কখন পৌঁছানো যায়?
উত্তর: ট্রেন ৭৮৬ রাত ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ ছেড়ে ভোর ৫টায় চট্টগ্রাম পৌঁছায়, অর্থাৎ সময় লাগে প্রায় ৭ ঘণ্টা ২০ মিনিট।

সর্বশেষ আপডেট: 51 seconds ago
লাইভ লোকেশন