লাইভ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন! যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন।

নোটিফিকেশন

ট্রেনের লাইভ আপডেট এবং গুরুত্বপূর্ণ নোটিশ সরাসরি আপনার ডিভাইসে পেতে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করে Allow করুন।

আপনি নোটিফিকেশন ব্লক করেছেন। লাইভ আপডেট পেতে ব্রাউজার সেটিং থেকে এটি ‘Allow’ করুন।

নোটিশ বোর্ড

28 May, 2026

ঈদের পরের দিন যেসব ট্রেন চলাচল করবে

ঈদের পরদিন বিভিন্ন রুটে একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এর মধ্যে রয়েছে — • তিস্তা এক্সপ্রেস • মহানগর গোধূলি • কিশোরগঞ্জ এক্সপ্রেস • জয়ন্তিকা এক্সপ্রেস • জার্নাল এক্সপ্রেস • সোনার বাংলা এক্সপ্রেস • তূর্ণা নিশীথা • পাহাড়িকা এক্সপ্রেস • উপকূল এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন। যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন পরিচালনা করা হবে
28 May, 2026

ঈদের পরের দিন যেসব ট্রেন চলাচল করবে

ঈদের পরদিন বিভিন্ন রুটে বেশ কিছু ট্রেন চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ সময়সূচি অনুযায়ী এসব ট্রেন পরিচালনা করা হবে। নিচে ট্রেনগুলোর তালিকা ও সময় দেওয়া হলো।
12 May, 2026

সতর্কীকরণ বিজ্ঞপ্তি — বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে, সম্মানিত যাত্রীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদ-উল-আযহা' ২০২৬ উপলক্ষে আগামী ১৩.০৫.২০২৬ হতে ১৭.০৫.২০২৬ পর্যন্ত অগ্রিম টিকিট এবং ২১.০৫.২০২৬ হতে ২৫.০৫.২০২৬ পর্যন্ত ঈদ যাত্রার ফেরত টিকিট শুধুমাত্র অনলাইনে বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট (www.eticket.railway.gov.bd) ও রেলওয়ের অ্যাপস (Rail Sheba) এর মাধ্যমে বিক্রয় করা হবে। এক্ষেত্রে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অফিস/ফেসবুক পেইজ হতে টিকিট ক্রয়/বিক্রয় হতে বিরত থাকুন। তাছাড়া উদ্বেগজনক সংখ্যক যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও রেলওয়ের অ্যাপস ব্যতিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে টিকিট ক্রয়/বিক্রয়ের ক্ষেত্রে কোন আর্থিক লেন-দেন না করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনি প্রতারিত হবেন। অনুরোধে, রেলওয়ে কর্তৃপক্ষ
04 May, 2026

📌 ঈদুল আজহা ২০২৬: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পূর্ণাঙ্গ সময়সূচি (যাওয়া ও আসা)

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করা হয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলোঃ 🚆 যাওয়ার টিকিট (Advance Ticket - Departure) ১৩ মে ২০২৬ তারিখে বিক্রি হওয়া টিকিট → যাত্রা ২৩ মে ২০২৬ ১৪ মে ২০২৬ → যাত্রা ২৪ মে ২০২৬ ১৫ মে ২০২৬ → যাত্রা ২৫ মে ২০২৬ ১৬ মে ২০২৬ → যাত্রা ২৬ মে ২০২৬ ১৭ মে ২০২৬ → যাত্রা ২৭ মে ২০২৬ 🔁 ফেরার টিকিট (Return Ticket) ২১ মে ২০২৬ তারিখে বিক্রি হওয়া টিকিট → যাত্রা ৩১ মে ২০২৬ ২২ মে ২০২৬ → যাত্রা ১ জুন ২০২৬ ২৩ মে ২০২৬ → যাত্রা ২ জুন ২০২৬ ২৪ মে ২০২৬ → যাত্রা ৩ জুন ২০২৬ ২৫ মে ২০২৬ → যাত্রা ৪ জুন ২০২৬
23 Apr, 2026

লালমনি এক্সপ্রেস (৭৫১) ট্রেনের যাত্রা বিলম্বিত

অনিবার্য কারণবশত ৭৫১ নং আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা স্টেশন থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে নির্ধারিত রাত ২১:৪৫ মিনিটের পরিবর্তে আনুমানিক রাত ২৩:৪০ মিনিটে যাত্রা শুরু করবে বলে জানা গেছে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
22 Apr, 2026

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ফাতেমানগর পয়েন্টে মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলসেকশনে সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে পড়ে একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। যাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে।
20 Apr, 2026

মাসিক ট্রেন টিকিট সংক্রান্ত বিজ্ঞপ্তি

সংরক্ষিত আসনসহ তুরাগ কমিউটার ট্রেনের মাসিক টিকিট আসন বুকিংসহ যে কোনো সময় প্রদান করা হচ্ছে। মূল্য: ৭০০ টাকা মাত্র। যোগাযোগ করুন: কর্তব্যরত ট্যাকারের সাথে যোগাযোগ করুন অথবা নিচের নাম্বারগুলোতে কল করুন ০১৭৮৬৪৫৬৩৮৫, ০১৩২৯৬৮৬৮৭০, ০১৯৮৮১৯৫০৭১ অথবা স্টেশনে ট্রেন থাকা অবস্থায় ট্রেনের লাগেজ ভ্যানে যোগাযোগ করুন
17 Apr, 2026

সুন্দরবন এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি — রাজবাড়ী স্টেশনে মেরামত চলছে

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেসের (গাড়ি নং) একটি বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বর্তমানে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি দ্রুত সমাধান করে অল্প সময়ের মধ্যেই ট্রেনটি পুনরায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 🕒 সময়: বেলা ১১:২০ মিনিট
15 Apr, 2026

ঝড় ও ভারী বৃষ্টি

প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির কারণে বাকৃবি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 🚆 যমুনা ট্রেনের ইঞ্জিনের সামনে এবং ঙ বগিতে গাছ ভেঙে পড়েছে। এর ফলে ময়মনসিংহ–ফাতেমানগর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 🕙 সময়: রাত ১০:১৬ মিনিট
07 Apr, 2026

আন্তঃনগর ট্রেনের যাত্রীচাপ

রেল মন্ত্রনালয়ের এক সভায় ০৫-০৪-২০২৬ আন্তঃনগর ট্রেনের যাত্রীচাপ কমাতে স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা করছে রেল মন্ত্রণালয়।
লাইভ লোকেশন