এক টা সময় ছিল যখন মানুষ স্টেশন এ গিয়ে লম্বা লাইনে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিকেট কাটত। এতে যেমন যাত্রীদের ভোগান্তি হত অন্য দিকে সময়ের ও অপচয় হত। তাই যাত্রীদের কথা চিন্তা করে সহজে তাদের হাতে টিকেট তুলে দেয়ার জন্য ২০১২ সালে Bangladesh Railway প্রথমবারের মতো e-ticketing system চালু করে। অনলাইন টিকিট ব্যবস্থা  ২০১২ সালে, শুরু হলে ও বর্তমান আধুনিক সিস্টেমটি চালু হয় ২০২১ সালে। তখন থেকেই যাত্রীরা ঘরে বসে অনলাইনে মোবাইল বা কম্পিউটার ব্যাব হার করে সহজেই ট্রেনের টিকেট কাট তে পারে। রেলওয়ের  অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd  কিনবা মোবাইল অ্যাপ railapp.railway.gov.bd ব্যবহার করে  দুই ভাবেই ট্রেনের টিকেট কাটতে পারে। নিচে অনলাইনে টিকেট কাটার  প্রক্রিয়া  টি  ধাপে ধাপে দেখানো হল। 

 

ধাপ ১ঃ রেজিস্টার

ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই অফিসিয়াল লিঙ্ক eticket.railway.gov.bd এ ভিজিট করতে হবে আর যদি মোবাইল অ্যাপ দিয়ে রেজিস্টার করতে চান তাহলে এই  লিঙ্কে railapp.railway.gov.bd  গিয়ে  অ্যান্ড্রয়েড এবং আপ্যাল  উভয়ের জন্য অ্যাপ ডাউনলোড করে নিতে  পারবেন। ওয়েব সাইটে এসে রেজিস্টার করার জন্য প্রথমে  Register বাটন এ ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে সেই ফর্মে  আপনার  নাম, মোবাইল নাম্বার, এন আই ডি নাম্বার  বা Birth Certificate এবং জন্ম তারিখ ভোটার আইডি অনুসারে পূরণ করে I'm not a robot চেক বক্স এ ক্লিক করতে হবে তারপর  SUBMIT DATA তে ক্লিক করলে রেজিস্ট্রশন হয়ে যাবে। 

 

আর যদি ইতিমধ্যে রেজিস্টার হয়ে থাকেন তাহলে লগিনে ক্লিক করে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগিন করুন। 

 

 

ধাপ ২ঃ লোকেশন নির্বাচন

এই ধাপে এসে কোন স্টেশন থেকে কোন স্টেশন এ যাবেন সেটা নির্বাচন করে যাত্রার তারিখ ও সিটের শ্রেণী (শো, এসি, স্নিগ্ধা) সিলেক্ট করে  SEARCH TRAINS বাটন এ ক্লিক করতে হবে।সার্চ করার পর ট্রেন লিস্ট শো করবে।

 

ধাপ ৩ঃ টিকেট বুকিং সিস্টেম

এখানে আপনার সিলেক্ট করা লোকেশন অনুযায়ি সব গুলো ট্রেন লিস্ট দেখতে পাবেন। যে ট্রেন এ ভ্রমণ করতে চান সেই ট্রেন থেকে যে ধরনের টিকেট কাটতে চান তার উপর BOOK NOW বাটন এ ক্লিক করুন।

 

আপনার পছন্দের ট্রেন এ যদি সিট ফাকা থাকে তাহলে নিচের মত দেখতে পাবেন এবং এখান থেকে কোচ নির্বাচন করে সিট আছে কিনা চেক করতে পারবেন। সিট সিলেক্ট করার পর নিচে সিটের শ্রেনী, ভাড়া, সিট নাম্বার ইত্যাদি ডিটেইল দেখতে পাবেন এবং একেবারে নিচে CONTINUE PURCHASE বাটন এ ক্লিক করতে হবে এবং মোবাইল নাম্বারে এক টি  ওটিপি যাবে। 

 

 

ধাপ ৪ঃ ও টি পি ভেরিফিকেশন 

এখানে যাত্রীর বিস্তারিত এবং ওটিপি দিয়ে মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য এক টি পপআপ শো করবে। এখন ওটিপি পূরণ করে   Verify বাটন এ ক্লিক করে নিতে হবে।

 

ধাপ ৫ঃ টিকেট পেমেন্ট সম্পন্ন করুন

ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর টিকেট ভাড়া, ভ্যাট, সার্ভিস চার্জ, বেডিং চার্জ, টোটাল টাকা, পেমেন্ট অপশন ইত্যাদি দেখতে পাবেন। Credit বা Debit কার্ড এবং মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট, উপায় যে কোন এক টা সিলেক্ট করে PROCED TO PAYMENT বাটন এ ক্লিক করুন।

 সর্বশেষে আপনার বিকাশ, নগদ বা রকেট  এর নাম্বার দিয়ে Confirm বাটন এ ক্লিক করুন। Confirm করার সাথে সাথে আপনার টিকেট বুকিং সনপন্ন হয়ে যাবে।

 

ধাপ ৫ঃ টিকিট ডাউনলোড বা প্রিন্ট করুন

পেমেন্ট কনফার্ম করার সাথে সাথে আপনার বুকিং করা টিকেট টি  সামনে চলে আসবে। এখান থেকে চাইলে টিকেট টি প্রিন্ট কিনবা ডাউনলোড করতে পারবেন। আবার আপ নার ইমেইল চেক করলে দেখবেন এটি ইমেইলে ও চলে গিয়েছে।

 

উপসংহার

বাংলাদেশ রেলওয়ের online ticket booking system চালু হওয়ার ফলে এখন ট্রেনের টিকিট কেনা অনেক সহজ হয়েছে। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে টিকিট বুক করতে পারেন।

 

ঈদ ২০২৬: ট্রেন টিকিট কীভাবে কিনবেন - সম্পূর্ণ গাইড